দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:১২, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

৫ মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন! সুপার-ছেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২, ২০২৬
in সারাদেশ
A A
0
৫ মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন! সুপার-ছেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও সদ্য নিয়োগপ্রাপ্ত ল্যাব সহকারী তাঁর ছেলে জাহিদ হাসানের বিরুদ্ধে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না হয়েও বেতন উত্তোলন, সুপারের বিরুদ্ধে  নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১৬ এপ্রিল নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে মাদ্রাসায় হট্টগোলের ঘটনা ঘটে। এরপর থেকে সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসান প্রায় পাঁচ মাস ধরে মাদ্রাসায় উপস্থিত হচ্ছেন না। তবে তাঁরা নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন এসব অভিযোগ নিয়ে মাদ্রাসায় যান। পরে ভারপ্রাপ্ত সুপার নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা ফিরে যান।

ভারপ্রাপ্ত সুপার নাসির উদ্দীন বলেন, ‘আমরা জনসাধারণের সঙ্গে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে রবিবারের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত না হলে রবিবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার আব্দুর রহিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

আজ বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

আজ বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

2 years আগে
নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743