দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:৪৯, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে ১০ গ্রামের মানুষের চলাচল, টেকসই সেতু নির্মাণের দাবি

অক্টোবর ১৭, ২০২৬
in সারাদেশ
A A
0
ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে ১০ গ্রামের মানুষের চলাচল, টেকসই সেতু নির্মাণের দাবি
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের খাজার ঘাটের কাঠের ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিম্নমানের মেরামতকাজের অভিযোগ এবং দীর্ঘদিনেও স্থায়ী ব্রিজ নির্মাণ না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১০ গ্রামের মানুষ। বিশেষ করে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যা-পরবর্তী সময়ে ব্রিজটি মেরামতের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ওই অর্থ ব্যয় করেও ব্রিজটির কার্যকর সংস্কার হয়নি। ফলে বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আলিম বলেন, ‘ব্রিজের নিম্নমানের কাজের বিষয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে আমাদের।’

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘খাজার ঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। নিরুপায় হয়ে কখনো সরকারি সহায়তায়, আবার কখনো ব্যক্তিগত উদ্যোগে কাঠের ব্রিজ তৈরি করে পুরো কোদালকাটি ইউনিয়নের মানুষকে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে।

অটোরিকশাচালক মোঃ সোহেল মিয়া বলেন, ‘যাত্রী নিয়ে ব্রিজে উঠলেই মনে হয়, এই বুঝি গাড়ি পড়ে যাবে। এ কারণে প্রায়ই যাত্রীদের নামিয়ে দিয়ে খালি গাড়ি পার করাই। ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করতে ভয় লাগে।’

পথচারী মোঃ সুরমান আলী ও মোঃ পাপু মিয়া বলেন, খাজার ঘাটের কাঠের ব্রিজ যেন আমাদের কোদালকাটিবাসীর মরণফাঁদ।’

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই গ্রামের মোঃ আমিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির স্থায়ী সমাধান না হওয়ায় তাদের দুর্ভোগ বাড়ছে। জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন কাজে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্রিজটির স্থায়ী সমাধান প্রয়োজন বলে তিনি মনে করেন।

এ অবস্থায় খাজার ঘাটে একটি টেকসই ব্রিজ নির্মাণ এবং বরাদ্দ দেওয়া অর্থে মেরামতকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চর রাজিবপুর উপজেলার প্রকৌশলী সৌরভ কুমার সাহা বলেন, ‘খাজার ঘাটে ব্রিজের স্থায়ী নির্মাণে আমরা অনেকটাই আশাবাদী। আশা রাখি, আগামীতে ব্রিজটি হয়ে যাবে।’

Recommended

নওগাঁয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একই পরিবারের ৪ জনকে জখম আটক ১

নওগাঁয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একই পরিবারের ৪ জনকে জখম আটক ১

2 years আগে
গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743