দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১:০২, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম খেলা

টি-টোয়েন্টিতে ব্যর্থতার কারণ জানালেন তাসকিন

অক্টোবর ১০, ২০২৪
in খেলা
A A
0

তাসকিন আহমেদ। ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক :

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দুর্দশা চলছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি হেরে ইতিমধ্যে সিরিজও খুইয়েছে টাইগাররা। সবশেষ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হারে নাজমুল হোসেন শান্ত দল।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে ভারত। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ। আগামী ১২ অক্টোবরের শেষ ম্যাচটি তাই পরিণত হলো শুধুই আনুষ্ঠানিকতায়।

হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’

‘কারণ যদি বলেন তাহলে আমাদের স্কিলে হয়ত আরও উন্নতি করতে হবে। একই সাথে দেশে আরও ভালো উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে। এগুলোই বিভিন্ন কারণ। আপনারাও অনেকদিন ধরে দেখতেছেন দুই-একটা কারণ পারলে বইলেন আমাদের চেষ্টা করবো উন্নতি করার।’-যোগ করেন তাসকিন।

Recommended

উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

1 year আগে
গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার

গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর ছয় বছরের শিশুর লাশ উদ্ধার

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743