দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:৫৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ভোলাহাটে আরআরএমইপি প্রকল্পের স্বচ্ছ লটারিতে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ

অক্টোবর ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
ভোলাহাটে আরআরএমইপি প্রকল্পের স্বচ্ছ লটারিতে ৪০ জন নারী শ্রমিক নিয়োগ
Share on FacebookShare on Twitter

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) ২০২৬-২৭ অর্থবছরের আওতায় মাটি কাটার কাজের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় ৪০ জন নারী শ্রমিক নিয়োগ সম্পন্ন করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই সঙ্গে ৩০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ভোলাহাট উপজেলা এলজিইডি কার্যালয়ের উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়ন—ভোলাহাট সদর, গোহালবাড়ি, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে সরাসরি উন্মুক্ত লটারির মাধ্যমে শ্রমিক নির্বাচন করা হয়।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রথমে ভোলাহাট সদর ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই করা হয়। এতে যোগ্য ১৪ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্যে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

এরপর ৪নং জামবাড়িয়া ইউনিয়নের ১৬ জন যোগ্য প্রার্থী লটারিতে অংশ নেন। সেখান থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ৬ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

২নং গোহালবাড়ি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে ৩৯ জন প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

সবশেষে দলদলী ইউনিয়নে ৬০ জন যোগ্য প্রার্থী লটারিতে অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং ১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত কোনো নারী শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করলে অথবা অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে দায়িত্ব পালন করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সৈবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিয়োগপ্রত্যাশী নারীরা।

Recommended

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

2 years আগে
জুলাই শহীদ দিবসে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

জুলাই শহীদ দিবসে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743