দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:৪৪, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে শিক্ষক হওয়ার স্বপ্নে এইচএসসি দিচ্ছেন অনামিকা

জুলাই ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে শিক্ষক হওয়ার স্বপ্নে এইচএসসি দিচ্ছেন অনামিকা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য ও নানা প্রতিকূলতা—কোনো কিছুই থামিয়ে রাখতে পারেনি কিশোরী অনামিকা রায়কে। অদম্য ইচ্ছাশক্তি আর শিক্ষার প্রতি প্রবল আগ্রহ নিয়েই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। অন্য সব পরীক্ষার্থীর মতোই পরীক্ষার হলে বসে উত্তরপত্র লিখছে অনামিকা। তবে তার প্রতিটি উত্তরের সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম, সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য গল্প।

অনামিকার স্বপ্ন, উচ্চশিক্ষা শেষ করে একজন শিক্ষক হওয়া। নিজের মতো পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় রয়েছে তার।

জানা যায়, জন্মের পাঁচ বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অনামিকা। এরপর থেকেই তার দুই পা হাঁটুর নিচ থেকে বেঁকে যায়। হাঁটাচলায় তাকে প্রতিনিয়ত কষ্ট করতে হয়। এছাড়া কথাবার্তায়ও কিছুটা জড়তা রয়েছে। তবুও শারীরিক সীমাবদ্ধতাকে কখনোই নিজের স্বপ্নের পথে বাধা হতে দেয়নি সে।

চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজের ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস শাখার শিক্ষার্থী অনামিকা উপজেলার বোয়াইলভীর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভেন্যু কেন্দ্র রাবাইতাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার রোল নম্বর ৪৯৬৭৪২।

এর আগে ২০২৪ সালে গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় অনামিকা। সীমাবদ্ধতার মাঝেও তার এই এগিয়ে চলা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের পথে অনামিকার এই অদম্য যাত্রা প্রমাণ করে—দৃঢ় মনোবল থাকলে কোনো বাধাই সাফল্যের পথে শেষ কথা নয়।

Recommended

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

8 months আগে
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743