দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:১৬, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২৫ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, সিসি ক্যামেরায় নজরদারি

এপ্রিল ২১, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে ২৫ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, সিসি ক্যামেরায় নজরদারি
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ২৫টি কেন্দ্রে এবার মোট ১৭ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৪টি কেন্দ্রে এসএসসি সাধারণ শাখায় পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ৯৫৩ জন। দাখিল পরীক্ষায় ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩ হাজার ৪২২ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল মিলিয়ে ৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৪১৬ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পরিদর্শকদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত পরিদর্শন করছেন। কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এবারের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাড়ানো হয়েছে নজরদারি। জেলার সবকটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষার কার্যক্রম মনিটরিং করা হচ্ছে, যা পরীক্ষার স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষা দিতে আসা কয়েক জন শিক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ অনেক ভালো। কোনো ধরনের চাপ বা বিশৃঙ্খলা নেই, আমরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছি।

অভিভাবক আবদুল মান্নান  জানান, নতুন সরকারের প্রথম এসএসসি পরীক্ষা হওয়ায় প্রশাসনের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। সিসি ক্যামেরা থাকায় আমরা নিশ্চিন্ত পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত হচ্ছে।

আরেক অভিভাবক হানিফ মেহমুদ  বলেন, আগের তুলনায় এবার পরীক্ষার পরিবেশ অনেক বেশি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ মনে হচ্ছে। এতে আমাদের সন্তানেরা নিরাপদ ও নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে।

Recommended

শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন গ্রেপ্তার

শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন গ্রেপ্তার

2 years আগে
কুড়িগ্রামের হিমাগারগুলো আলু ভর্তি, নেই ক্রেতা

কুড়িগ্রামের হিমাগারগুলো আলু ভর্তি, নেই ক্রেতা

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743