দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:১৩, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

৬০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেব এর বিরুদ্ধে

অক্টোবর ২, ২০২৬
in সারাদেশ
A A
0
৬০ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেব এর বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

চাপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মোতালেব ৬০ হাজার টাকার বিনিময়ে ২ জন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৭ সেপ্টেম্বর সদর থানার চর বালিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতারের পর ২ জনকে টাকার বিনিময়ে ছেড়ে দেন তিনি। আঃ হান্নান, সাগর ও খালেদা বেগমকে গ্রেফতার করে দেনদরবার শেষে আঃ হান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মোতালেব  এবং খালেদা ও সাগর আলীকে ছেড়ে দেন। নগদ ১০ হাজার ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেন ঐ এসআই। খোদ ছাড়া পাওয়া মাদক ব্যবসায়ী খালেদা বেগমই এ অভিযোগ করেন।

তিনি বলেন, মোতালেব স্যার এসে আমার বাড়ির ভেতর প্রবেশ করেন। এরপর ১ কেজি ২ শ গ্রাম গাজা বের করে আমাদের হাতে হাতকড়া পরিয়ে দেয়। পরে আমাকে বলে, ১ লক্ষ টাকা দিলে তোমাদের ২ জনকে ছেড়ে দেবো। আমি অত টাকা জোগাড় করতে না পেরে আমার আংটি আর কানের দুল দরগা এলাকার বিকাশ দোকানী আওয়ালের কাছে বন্ধক রেখে মোতালেবকে ৫০ হাজার টাকা ও বাড়িতে থাকা নগদ ১০ টাকা দিই।তখন আমাদেরকে ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, আমার স্বামী মাদক সেবন করেন, ব্যবসা করেন কি না জানি না। এর আগেও আমার স্বামীর কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়ে গেছে মোতালেব স্যার। মাঝে মাঝেই এসে টাকা নিয়ে যায় ঐ স্যার।

তবে ক্যামেরার বাইরে মাদক ব্যবসার কথা স্বীকার করেন তিনি। তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথাও জানান খালেদা বেগম।

বিকাশ দোকানী আওয়াল স্বর্ণালংকার এখনো বন্ধক আছে বলে জানিয়েছেন। তিনি বলেন আমি মোটরসাইকেলে গিয়ে খালেদার বাড়ি থেকে ঐ স্বর্ণালংকার এনেছি।পরে টাকা তার দেওয়া নাম্বারে দিয়েছি ৫০ হাজার টাকা। 

এ বিষয়ে এসআই মোতালেব বলেন, আমার নাম্বারে টাকা দিয়েছে? আমি কোন টাকা নেয়নি। যে নাম্বারে টাকা দিয়েছে তাকে বলেন। আমি মাদক সহ আসামি ধরে চালান দিয়েছি। আমি ৩ জন আসামি ধরিনি। এজারে ১ জনই আছে।

বিকাশ রিসিভার নাম্বারে ফোন করে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপনি তো সব বলে দিলেন। আমাকে আর কেন জিজ্ঞেস করছেন। আপনি সাংবাদিক অপুর সাথে কথা বলেন। আপনারা তো সবই বলছেন, সবই জানেন। কতবার বলবো? আমি তো ব্যবসায়ী ( বিকাশ)। 

এ বিষয়ে জানতে সদর থানার ওসির ফোন রিসিভ করে আব্দুর রউফ তালুকদার নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, স্যার ট্রেনিংয়ে আছেন। এসআই মোতালেবের বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে হাইজিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ে হাইজিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

12 months আগে
বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিল করেছে ভারত, আঞ্চলিক বাণিজ্যে বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743