দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:২৬, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

৪ বছর ধরে তালাবদ্ধ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সুবিধা বঞ্চিত কুড়িগ্রামের কৃষকেরা

সেপ্টেম্বর ৭, ২০২৬
in সারাদেশ
A A
0
৪ বছর ধরে তালাবদ্ধ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সুবিধা বঞ্চিত কুড়িগ্রামের কৃষকেরা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র চার বছরেও চালু হয়নি। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে থাকায় কেন্দ্রটিতে স্থাপন করা মূল্যবান আধুনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে বলে অভিযোগ কৃষকদের।

উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করে আয় বাড়ানোর লক্ষ্য থাকলেও কার্যক্রম শুরু না হওয়ায় এর কোনো সুফলই পাচ্ছেন না স্থানীয় কৃষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া কুড়িগ্রাম ও জামালপুর জেলার আটটি উপজেলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, নাগেশ্বরী উপজেলা, উলিপুর উপজেলা ও চিলমারী উপজেলা এবং জামালপুর জেলার চার উপজেলায় এসব কেন্দ্র নির্মাণ করা হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিটি কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছয় কোটি টাকা।

আরডিএর তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে চাল, আটা, মসলা ও অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি দুধ, মাছ ও মাংস সংরক্ষণের ব্যবস্থা রাখার কথা ছিল। রাজারহাট উপজেলার কেন্দ্রটিতে ধান, গম ও সরিষা ভাঙানো, মসলা, চিপস ও বেকারি পণ্য প্রক্রিয়াজাতের সুবিধা রয়েছে। পাশাপাশি দুধ, মাছ ও মাংস সংরক্ষণের জন্য কোল্ড চেম্বারসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়। পরে প্রয়োজনীয় মেশিনপত্র স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেন্দ্রটি হস্তান্তর করে। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও কেন্দ্রটির কার্যক্রম আর শুরু হয়নি।

কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট ও পরিচালনা-সংক্রান্ত নীতিমালার জটিলতার কারণে কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। আগের নীতিমালা অনুযায়ী আরডিএর নিজস্ব জনবল দিয়ে কেন্দ্র পরিচালনার কথা থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম শুরু করা যায়নি।

এখন নীতিমালা পরিবর্তন করে সমবায়ভিত্তিক সমিতি, এনজিও অথবা আগ্রহী উদ্যোক্তার কাছে টেন্ডারের মাধ্যমে তিন বছর মেয়াদে কেন্দ্রটি লিজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে সেই প্রক্রিয়া কবে শেষ হবে এবং কবে থেকে কেন্দ্রটি চালু হবে, তার সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক তালাবদ্ধ। ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক মেশিনপত্র। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রটিতে পাহারাদার থাকার কথা থাকলেও সরেজমিন কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষকদের সুবিধার কথা বলে কোটি কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হলেও সেটি কাজে না লাগায় পুরো প্রকল্পের উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের কৃষক মোঃ আবেদ আলী বলেন, কৃষকরা অনেক কষ্ট করে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। বাজারে দাম কম থাকলে অনেক সময় বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হয়। কেন্দ্রটি চালু হলে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হতো। ছয় কোটি টাকা খরচ করে কেন্দ্র বানিয়ে যদি তালাবদ্ধই রাখা হয়, তাহলে কৃষকদের কী লাভ?’

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কৃষক মোঃ সালাম মিয়া বলেন, কৃষকদের সুবিধার জন্য এত বড় একটি কেন্দ্র তৈরি করা হয়েছে। অথচ বছরের পর বছর ধরে এটি বন্ধ। ভেতরে দামি মেশিনপত্র পড়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকলে এসব মেশিন নষ্ট হবে। দ্রুত এটি চালু করে কৃষকদের কাজে লাগানো দরকার।

এ বিষয়ে রাজারহাট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শওকত আলম বলেন, প্রকল্পটি আমাদের মন্ত্রণালয়ের হলেও প্রকল্পটি সম্পর্কে আমি কিছু জানি না। এটির ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।’

রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ জাহেদুল হক চৌধুরী বলেন, আগের নীতিমালা অনুযায়ী কেন্দ্রগুলো নিজস্ব জনবল দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু জনবল সংকটের কারণে সেগুলো চালু করা যাচ্ছে না। তাই নীতিমালা পরিবর্তন করে টেন্ডারের মাধ্যমে কেন্দ্রগুলো লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে।’ তবে কবে নাগাদ কেন্দ্রটি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজারহাট উপজেলা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ তানজিলা তাসনিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি দেখব এবং প্রয়োজনে ব্যবস্থা নেব।’

Recommended

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

5 months আগে
শতবর্ষের পথে স্মৃতির ফেরিওয়ালা দাদনচক হেমায়েত বিদ্যালয়

শতবর্ষের পথে স্মৃতির ফেরিওয়ালা দাদনচক হেমায়েত বিদ্যালয়

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743