দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:০৩, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশ্ব সংবাদ

সৌদিসহ ১১ দেশে পালিত হচ্ছে ঈদ

মার্চ ৩০, ২০২৫
in বিশ্ব সংবাদ
A A
0
সৌদিসহ ১১ দেশে পালিত হচ্ছে ঈদ

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ ১৪টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশ আজ চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ঈদ হতে পারে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিনসহ কয়েকটি দেশ জানায়, তাদের দেশে শনিবার চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রবিবার ঈদ পালিত হচ্ছে।

তবে মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশেয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, তাদের দেশগুলোতে রবিবার ৩০ রমজান পালিত হবে।

এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হবে।

ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ইরাকে ঈদ হবে। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে চাঁদ দেখে শনিবার জানিয়েছে, ঈদ হবে রবিবার।

একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রবিবার ঈদের কথা জানিয়েছে। তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রবিবার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

আজ রবিবার যে ১১টি দেশ ঈদ উদযাপন করছে সেগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

যে ১৪টি দেশ সোমবার ঈদ উদযাপন করবে সেগুলো হচ্ছে- ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

Recommended

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামি খালাস

বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6 months আগে
রহনপুরে রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির কাজে অবৈধ  দখলদারদের বাধা 

রহনপুরে রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির কাজে অবৈধ  দখলদারদের বাধা 

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743