দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:২৯, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

জানুয়ারি ২৯, ২০২৫
in জাতীয়
A A
0
সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর থেকেই শুরু হয়েছে রেল চলাচল।

বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টার বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিক প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর আগে, গত সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলের রানিং স্টাফরা। এর ফলে সারা দেশের রেল যোগাযোগে দেখা দেয় অচলাবস্থা। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারও শুরু হয় বৈঠক। বৈঠকে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রেলওয়ের রানিং স্টাফদের সুবিধার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধার বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে এরপরও রেলওয়ের রানিং স্টাফদের আরও কিছু দাবি রয়েছে। বিশেষ করে মাইলেজের সুবিধা এক মাসের বেশি হতে পারবে না।

রেল উপদেষ্টার এমন আশ্বাসে রাত থেকেই রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতা মুজিবুর রহমান। তিনি বলেন, যাত্রীদের এমন দুর্ভোগ আমরা চাই না। বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। স্টাফ ভাইদের বলব, তারা যেন নিজ নিজ দায়িত্বে ফিরে যায়।

এদিকে রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।

Recommended

চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন 

চট্টগ্রামে এখন টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন 

8 months আগে
রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার: ডিএমপি

রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার: ডিএমপি

11 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743