দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:২৪, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশ্ব সংবাদ

সব নাটকের অবসান: মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি

মে ৯, ২০২৬
in বিশ্ব সংবাদ
A A
0
সব নাটকের অবসান: মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

বিদুথলাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সমর্থন পাওয়ার মধ্য দিয়ে টানা পাঁচ দিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। এর ফলে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

শনিবার (৯ মে) ভিসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের চিঠি দেওয়ার পর টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুনা ঘোষণা দেন, জোসেফ বিজয়ই হচ্ছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী।

এর আগে সরকার গঠনের দৌড়ে নানা জটিলতা তৈরি হয়। বিজয় তিনবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও প্রথমদিকে সাড়া পাননি। এতে রাজ্যজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়ে যায়।

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। তবে বিজয় দুটি আসনে বিজয়ী হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে, ফলে দলের কার্যকর আসন সংখ্যা দাঁড়ায় ১০৭।

পরবর্তীতে কংগ্রেসের ৫ জন, সিপিআইয়ের ২ জন এবং সিপিআই(এম)-এর ২ জন বিধায়কের সমর্থনে টিভিকের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৬-তে। শনিবার ভিসিকের সমর্থন যোগ হলে সংখ্যা পৌঁছে যায় ১১৮-তে, যা ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

অন্যদিকে, শুরুতে জল্পনা থাকলেও আইইউএমএল শেষ পর্যন্ত টিভিকের পক্ষেই অবস্থান নেয় বলে জানা গেছে।

সূত্র: ডেকান হেরাল্ড

Recommended

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় ছাত্রদলের বিজয় মিছিল, নেতৃত্বে আদি খান শাকিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় ছাত্রদলের বিজয় মিছিল, নেতৃত্বে আদি খান শাকিল

9 months আগে

দেশে আবারও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743