স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে,বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) আনুমানিক রাত ০৯:০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সহ যেকোন মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করছে।


