দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:১৪, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

শিবগঞ্জের কয়েক হাজার বিঘা জমির বন্ধ কর চালু করতে মাঠ পরিদর্শন করলেন কেরামত আলী 

মে ১৯, ২০২৬
in সারাদেশ
A A
0
শিবগঞ্জের কয়েক হাজার বিঘা জমির বন্ধ কর চালু করতে মাঠ পরিদর্শন করলেন কেরামত আলী 
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত উজিরপুর ইউনিয়নের উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমির কর বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবত । বন্ধ থাকা কর চালুর উদ্যোগ নিতে সেই মাঠ পরিদর্শন করেছেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী । 

সোমবার (১৮ মে) দুপুরে তিনি এই মাঠ পরিদর্শন করেন। এসময় সেসব জমির শতাধিক মালিক উপস্থিত ছিলেন। ভূমি মালিক আব্দুল আওয়াল,সাদিকুল ইসলাম,শামসুল ইসলাম,রবিউল ইসলাম,নাজির হোসেন,আব্দুল মালেক ও আলী হোসেন সহ উপস্থিত সকলেই জানান,গত ২০০১-২০০৩ সালের মধ্যে উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায় । কিন্তু কয়েক বছর পরেই ২০০৫-২০০৬ সালের মধ্যেই সেই জমি আবার জেগে উঠে এবং মালিকরা নিজ নিজ জমি চাষাবাদ শুরু করে । আম, বরই, কলা, ধান ও ভুট্টা সহ প্রায় সব ফসলই চাষ হচ্ছে এসব জমিতে ।

কিন্তু আমরা আমাদের জমির খাজনা দিতে গেলে হঠাত জানতে পারি যে,এই সব জমি সিকস্তি পর্যায়ে আছে বলে খাজনা নেয়া যাবেনা। এরপর থেকে আমরা বিভিন্ন অফিস আদালত ঘুরেও কোন সুরাহা না পেয়ে মাননীয় সংসদ সদস্যের স্বরনাপন্ন হয়েছি। ইতিপূর্বে খাজনা আদায় ছাড়াই জরিপের লোক আসলে খাজনা আদায়ের পর জরিপ করার অনুরোধ জানিয়েছেন তারা । এদিকে এতগুলো জমির খাজনা আদায় না করায় রাষ্ট্রের রাজস্ব আয়েও বিরূপ প্রভাব পড়ছে বলেও জানিয়েছেন অনেকেই । সার্বিক বিষয় বিবেচনা করে অনতিবিলম্বে এই দুটি মৌজার সকল জমির খাজনা চালু করতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা । ভুক্তভোগী কৃষক ও ভূমি মালিকদের এই ভোগান্তি রোধকল্পে মাঠ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন,এই এলাকার দুটি মৌজার কয়েক হাজার বিঘা জমির কয়েকশো মালিক ভুক্তভোগী রয়েছে । তারা তাদের নিজস্ব জমির খাজনা দিতে পারছেনা এটি দুঃখজনক। তাদের বিষয়টি ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এসময় অত্র দুটি মৌজার ব্যক্তিগত সকল জমির খাজনা চালু করতে ভূমি মালিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেনও তিনি।

Recommended

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তার

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন গ্রেপ্তার

2 years আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ 

1 week আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743