দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:১৩, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম খেলা

লিটন দাসের বিশ্ব রেকর্ড

নভেম্বর ১৮, ২০২৬
in খেলা, জাতীয়
A A
0
লিটন দাসের বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক :

অবশেষে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন লিটন দাস। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের একক বিশ্বরেকর্ড এখন এই বাংলাদেশীর দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৬টি ক্যাচ ও ২টি স্টাম্পিং মিলিয়ে ৮টি ডিসমিসাল করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জোনানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে লিটন এই কীর্তি গড়েন। আগের দিনের ছয়টি ক্যাচের সঙ্গে আজ মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে যৌথভাবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসান লিটন। রিকেলটনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে বাকি ছিল আরও মাত্র দুটি উইকেট। লিটনের রেকর্ডের পূর্ণতা আসে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে স্টাম্পিংয়ের শিকার হন রাবাদা। তাকে ফিরিয়ে এক ইনিংসে লিটনের ডিসমিসাল সংখ্যা দাঁড়ায় আটে।

এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। এবার তাদের ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন লিটন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে লিটনের এই রেকর্ড গড়ার দিনে অবশ্য স্বস্তিতে নেই বাংলাদেশ। রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দীর্ঘ প্রতিরোধে বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা। নবম উইকেটে রাবাদার সঙ্গে রিকেলটনের ১১৭ রানের জুটি বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখে।

প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের কল্যাণে ৪০০ রান করেছিল বাংলাদেশ।

Recommended

বীরগঞ্জে তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক রিমনের বিরুদ্ধে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক রিমনের বিরুদ্ধে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

2 years আগে
মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

2 weeks আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743