দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:০৭, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন

নভেম্বর ১৬, ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মাত্র ২৫ বছর বয়সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। আদিবাসীদের ভূমির অধিকার, সামাজিক মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় তাঁর সেই সংগ্রাম আজও অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। এই কিংবদন্তি বিপ্লবী নেতার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে দিবসটি ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভগবান বিরসা মুন্ডা ছিলেন অবিভক্ত ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা। মাত্র ২৫ বছরের জীবনে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। তাঁর নেতৃত্বে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ শাসন, জমিদার ও শোষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁর ‘উলগুলান’ বা মহান আন্দোলন স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠেছিল।

বিরসা মুন্ডার স্মৃতিচারণা করে মনোজ কুমার বলেন, তিনি শুধু রাজনৈতিক আন্দোলনেই নেতৃত্ব দেননি, আদিবাসী সমাজে ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মানুষকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছিলেন এবং নিজেদের ভূমি, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষার প্রেরণা জুগিয়েছিলেন। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া এই বিপ্লবী নেতা ১৯০০ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অল্প সময়ের জীবনে তিনি যে সংগ্রামের দৃষ্টান্ত রেখে গেছেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়।

তিনি আরও বলেন, জনজাতীয় গৌরব দিবস কেবল বিরসা মুন্ডাকে স্মরণ করার দিন নয়, বরং ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা অসংখ্য আদিবাসী নেতা ও জনগোষ্ঠীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ। বাংলাদেশের মাটিতে এ দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী ও জাতিগোষ্ঠীর সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দুই দেশের জনগণের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। তাই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে উভয় দেশের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মনোজ কুমার বলেন, বিরসা মুন্ডার জীবন ও আদর্শ কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। মর্যাদা, ন্যায়বিচার, জনগোষ্ঠীর অধিকার এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সবার জন্য প্রাসঙ্গিক। তাঁর জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান এবং ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার নতুন করে গ্রহণ করতে হবে। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি ব্যক্তি ও জনগোষ্ঠী সমান মর্যাদা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম এবং অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও, দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো।

আলোচনা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

Recommended

উদ্যোক্তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

উদ্যোক্তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

2 years আগে
গোমস্তাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন 

গোমস্তাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন 

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743