দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:১৭, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

নভেম্বর ১০, ২০২৬
in জাতীয়
A A
0
রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তার প্রশ্নে উল্লেখ করা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা অনেক মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং কবে নাগাদ সেগুলোর নিষ্পত্তি সম্ভব হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কিনা, তা জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রমের সূচনা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে মামলা প্রত্যাহারের আবেদন যাচাই-বাছাইয়ের জন্য নতুন করে কমিটি গঠন করা হয়।

আইনমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, জেলা পর্যায়ের এসব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিটি কমিটিতে রয়েছেন চারজন সদস্য। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কিনা, তা যাচাই করে প্রত্যাহারের সুপারিশ করাই এসব কমিটির অন্যতম দায়িত্ব।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামতও বিবেচনায় নেয়া হয়। শুধু মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল কিনা, তা নয়, মামলাটি অব্যাহত রাখার ক্ষেত্রে জনস্বার্থ রয়েছে কিনা এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা, সেসব বিষয়ও যাচাই করে জেলা কমিটিগুলো।

আইনমন্ত্রী আরও জানান, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে সেটি প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Recommended

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস 

2 years আগে
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743