দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:১৬, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

মিডিয়াকে ‘সন্ত্রাস’ বলে আখ্যায়িত করলেন কুড়িগ্রামের এক বিএনপি নেতা

সেপ্টেম্বর ২০, ২০২৬
in সারাদেশ
A A
0
মিডিয়াকে ‘সন্ত্রাস’ বলে আখ্যায়িত করলেন কুড়িগ্রামের এক বিএনপি নেতা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় মিডিয়াকে ‘সন্ত্রাস’ আখ্যায়িত করেছেন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে রৌমারী উপজেলা প্রশাসন আয়োজিত রৌমারী ও চররাজিবপুরের সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘ছোটখাটো নেগেটিভ নিউজ এমনভাবে ভাইরাল করা হচ্ছে, যার যন্ত্রণায় সরকার বিব্রত হচ্ছে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা যারা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে চাই, মিডিয়া সন্ত্রাস করে তাদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের পাঁচ মাস না যেতেই যে অবস্থা দাঁড় করানো হচ্ছে… রাজিবপুরে সার লুটের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সার লুট হয়নি সারাদিন বিতরণ হয়েছে, সেই পজিটিভ নিউজটি নেই। আমরা কেন সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করি?’

এ সময় সারের কোনো সংকট নেই জানিয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি মাইকিং করে প্রচারের পরামর্শ দেন বিএনপির এই নেতা।

এদিকে, এ মন্তব্যের বিষয়ে জানতে চর রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘বিষয়টি আমি শুনিনি, কতটুকু সত্য তাও জানি না। তবে তিনি এমন কথা বলে থাকলে তা ঠিক করেন নি। অবশ্য অনেকেই সার বিষয়ে বিস্তারিত না জেনেই রিপোর্ট করেন, যা সঠিক নয়।’

উল্লেখ্য, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি এবং সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সার ডিলার এবং রাজনৈতিক নেতারাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recommended

ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে টর্চার সেলে নির্যাতন-চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

1 year আগে
অপারেশন ডেভিল হান্ট-এর তৃতীয় দিন : গাজীপুরে আটক ৮১

আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743