দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪৭, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশেষ সংবাদ

মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা

আগস্ট ২৭, ২০২৪
in বিশেষ সংবাদ
A A
0
মমতার পদত্যাগের দাবিতে উত্তাল কলকাতা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলকাতা। বিক্ষুব্ধ জনতা রাজ্যের সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একটা পর্যায়ে সংঘর্ষ শুরু হলে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই বিক্ষোভ মিছিলের কোনো অনুমতি ছিল না বলে দাবি করেছে পুলিশ। আগেরদিন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল মিছিলের মাধ্যমে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’র ডাকে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। সকাল থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হতে থাকেন। কেউ নদীপথে, কেউ বা ট্রেনে আবার কেউ সড়কপথে মিছিল নিয়ে নবান্নের উদ্দেশে মিছিল করতে থাকেন। এদিকে, আন্দোলনকারীদের আটকাত প্রস্তুত ছিল পুলিশও।মোতায়েন করা হয়েছিল ৬ হাজার পুলিশ সদস্য।

বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জলকামান ব্যবহার করে। নিক্ষেপ করে টিয়ারশেল। ব্যবহার করা হয় ড্রোন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কলেজ স্কয়ারে জড়ো হয়ে ছাত্ররা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বিজেপি। তবে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণরুপে ছাত্র আন্দোলন। ছাত্র সংগঠনগুলোই এই আন্দোলনের আয়োজন করেছে।

আজ সকালে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা সুভেন্দু অধিকারী জানিয়েছেন, আন্দোলনের পরিকল্পনার পর চারজন ছাত্রনেতা নিখোঁজ রয়েছেন। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের ধারণা মমতার পুলিশ তাদের গ্রেপ্তার বা আটক করেছে। যদি তাদের কিছু হয় তবে মমতার পুলিশই দায়ী থাকবে।’

শুভেন্দু অধিকারী বলেন, ‘ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। তাদের উপর অত্যাচার চলছে। পুলিশকে বলব অবিলম্বে এটা বন্ধ করতে।’

Recommended

মধ্যরাতে গুলশানে ব্যাংক ডাকাতির চেষ্টা, আটক ১০

মধ্যরাতে গুলশানে ব্যাংক ডাকাতির চেষ্টা, আটক ১০

2 years আগে
বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে মানবিক ও পরিবেশবান্ধব মহোৎসব

বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে মানবিক ও পরিবেশবান্ধব মহোৎসব

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743