দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:১৮, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

ভাঙচুর ও লুটপাটের মামলায় কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান কারাগারে

জুন ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
ভাঙচুর ও লুটপাটের মামলায় কুড়িগ্রামের ইউপি চেয়ারম্যান কারাগারে
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদুল হককে বাড়িঘর ভাঙচুর, হামলা ও লুটপাটের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

আদালতের মাধ্যমে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ৩০ মে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মোঃ আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে হামলা চালানো হয়। ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদুল হকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালায়। হামলাকারীরা মোঃ আবু বক্করের পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে এক নারীসহ তিনজনকে গুরুতর আহত করে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা স্থানীয়দের অবরুদ্ধ করে রাখে।

অবরুদ্ধ অবস্থার সুযোগ নিয়ে ‘এরশাদ বাহিনী’ ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ঘর থেকে প্রায় ৫০ মণ ধান, আসবাবপত্র, ফ্রিজ এবং গবাদি পশু ও হাঁস-মুরগি লুটে নেয়। খবর পেয়ে ওই রাতেই উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ও আহত মোঃ আবু বক্কর সিদ্দিকী, তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম এবং ছেলে মোঃ ফুল মিয়াকে উদ্ধার করে। পরে তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ৩১ মে (রোববার) ভুক্তভোগী মোঃ আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে প্রধান আসামি করে উলিপুর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনার তদন্তে নামে এবং বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদুল হককে গ্রেফতার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী এক ইউপি সদস্যের বাড়ি থেকে লুট হওয়া দুটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Recommended

বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

1 year আগে
ধর্মীয় অনুশাসন মোতাবেক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই : ইমামগণ

ধর্মীয় অনুশাসন মোতাবেক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই : ইমামগণ

4 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743