দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:৪৪, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ বুঝিয়ে দিলেন গণপূর্ত উপদেষ্টা

জুন ৫, ২০২৫
in সারাদেশ
A A
0
বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজ বুঝিয়ে দিলেন গণপূর্ত উপদেষ্টা

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র অবশেষে তার হাতে তুলে দিয়েছে সরকার।

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার গুলশানের বাসভবনে গিয়ে এসব কাগজ হস্তান্তর করেন।

সৌজন্য সাক্ষাতে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা ও কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এটি মূলত এক সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ দিয়েছেন, তবে সেগুলো কী সংক্রান্ত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জানা যায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮১ সালের ৩১ মে বেগম খালেদা জিয়াকে গুলশানে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে তিনি যেই ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকেন, সেটির পাশেই বাড়িটি অবস্থিত। এর বাইরে সেনানিবাস এলাকায় আরও একটি বাড়ি বরাদ্দ পেয়েছিলেন তিনি, তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সেই বরাদ্দ বাতিল করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এতদিন তার নামে নামজারি করা হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেটি তার নামে নামজারি করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র বলছে, নামজারির প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। তবে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আনুষ্ঠানিকভাবে কাগজ হস্তান্তরের বিষয়টি বিলম্বিত হয়। অবশেষে বুধবার তা সম্পন্ন হলো।

Recommended

কাকরাইল মোড়ে তাবলিগের সাদপন্থীদের অবস্থান

কাকরাইল মোড়ে তাবলিগের সাদপন্থীদের অবস্থান

2 years আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান 

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743