দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:০৮, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিশ্ব সংবাদ

বাংলাদেশকে জবাব দিতে পাঁচটা ড্রোনই যথেষ্ট : শুভেন্দু

জানুয়ারি ১৩, ২০২৫
in বিশ্ব সংবাদ
A A
0
বাংলাদেশকে জবাব দিতে পাঁচটা ড্রোনই যথেষ্ট : শুভেন্দু

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক :

পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট। তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হয়ে যাবে।’

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘ওদের মনে রাখতে হবে এখন আর ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না।’

শুভেন্দু বলেন, ‘ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনও আক্রমণ করে না।’

বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, ‘ওরা জানেনা আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না, আমরা এখন ড্রোনেই বেশি উন্নত।’

বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক প্রসঙ্গে এ বিজেপি বিধায়ক বলেন, ‘ওরা (বাংলাদেশ) বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে। সেগুলোকে শ্যাওলা, খড়গাদা দিয়ে সাজিয়েছে। কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগেনা, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন আর যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগেনা। আসলে ওরা ৬০-৭০ এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ ধপাধপ হয়ে যাবে।’

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্যদের গ্রেপ্তার হওয়া নিয়ে শুভেন্দু বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাও পশ্চিমবঙ্গে প্রায় ১৫ বছর ধরে লুকিয়েছিল। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরনগরে ছিলেন, সেখানেই মারা গেছে। অন্যজন মাস্টার মাজেদ তিনি পার্ক সার্কাসে ছিলেন ইংরেজির শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাকে ২০২২ সালে এখন থেকে তুলে নিয়ে গিয়ে সেদেশে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে।’

পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার থেকে জঙ্গিদের নেটওয়ার্ক চালানো নিয়ে শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গের কারাগারগুলো আসলে কারাগার নয়, সেগুলো ফাইভ স্টার। এখানে মোবাইল ফোন ব্যবহার করা যায়, গাঁজা খাওয়া যায়, পয়সা দিলে এখানকার কারাগারে সব কিছু করা যায়। কোনো কারাগারেই জ্যামার নেই। অতএব পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে, মৌলবাদ ও জঙ্গিবাদকে জিরো টলারেন্সে নীতি নিয়ে খতম করবে।’

Recommended

মাত্র ৩৫ হাজার থেকে কোটি টাকা: সেমাই শিল্পে গাইবান্ধার জিয়নের বিস্ময়কর উত্থান

মাত্র ৩৫ হাজার থেকে কোটি টাকা: সেমাই শিল্পে গাইবান্ধার জিয়নের বিস্ময়কর উত্থান

7 months আগে
বালু মহাল ইজারা বাতিল করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানালেন কৃষক-জনতা

বালু মহাল ইজারা বাতিল করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানালেন কৃষক-জনতা

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743