দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:১৭, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, গাইবান্ধায় তরুণ সাংবাদিকদের বিক্ষোভ

সেপ্টেম্বর ২৩, ২০২৬
in সারাদেশ
A A
0
প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, গাইবান্ধায় তরুণ সাংবাদিকদের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকৃত কর্মরত ও তরুণ সাংবাদিকদের বঞ্চিত করে একাধিকবার প্রশিক্ষণ নেওয়া ব্যক্তি, অ-সাংবাদিক ও একই পরিবারের একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছেন স্থানীয় তরুণ সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা সার্কিট হাউস চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে আগে একাধিকবার প্রশিক্ষণ নেওয়া ব্যক্তি, একই পরিবারের স্বামী-স্ত্রী, ব্যবসায়ী ও শিক্ষকসহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপরীতে নিয়মিতভাবে সাংবাদিকতায় কর্মরত অনেক তরুণ সাংবাদিককে প্রশিক্ষণের তালিকায় রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সার্কিট হাউসের সামনে বিক্ষোভ করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, ২০২৪ সালেও একই ধরনের অভিযোগ উঠেছিল। চলতি বছরও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তারা প্রতিবাদে নামেন। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে জেলা তথ্য কর্মকর্তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় সাংবাদিকরা প্রশিক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা, সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। আলোচনা শেষে জেলা প্রশাসক আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণে কর্মরত তরুণ সাংবাদিকদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একই ব্যক্তি যাতে বারবার প্রশিক্ষণের সুযোগ না পান, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। জেলা প্রশাসকের আশ্বাসের পর তরুণ সাংবাদিকরা কর্মসূচি স্থগিত করে সার্কিট হাউস ত্যাগ করেন।

এদিকে প্রশিক্ষণ কর্মসূচিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সাংবাদিক নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়, জাতীয় পত্রিকার ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

2 weeks আগে
এসএসসির ফল প্রকাশ কবে?

এসএসসির ফল প্রকাশ কবে?

2 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743