দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৩:৩৭, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন

মে ১১, ২০২৬
in সারাদেশ
A A
0
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”-এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিতকরণ এবং স্বাস্থ্যখাতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও অসম্মানজনক আচরণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এসময় বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন , শিবগঞ্জ ফারিয়ার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, কানসাট ফারিয়ার আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ শিবগঞ্জ ও কানসাট ফারিয়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

Recommended

দেশে ফিরলেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ বাংলাদেশি

4 months আগে
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই : আসিফ নজরুল

উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই : আসিফ নজরুল

12 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743