দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:২৫, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নিয়ামতপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ, স্বীকার প্রধান অভিযুক্তের

জুলাই ২৬, ২০২৬
in সারাদেশ
A A
0
নিয়ামতপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ, স্বীকার প্রধান অভিযুক্তের
Share on FacebookShare on Twitter

নওগাঁ প্রতিনিধি: মোঃ রুহুল আমিন শেখ :

নওগাঁর নিয়ামতপুর উপজেলার কাঠালবাড়ি এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা ইউক্লেকটাস গাছ কেটে বিক্রির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনকারী উপজেলার ভাবিচা ইউনিয়নের জিনপুর এলাকার বাসিন্দা মো. সাদেক আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা ৫৩টি ইউক্লেকটাস গাছের মধ্যে ২৮টি পরিপক্ব গাছ কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কেটে বিক্রি করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে, মাসুদ রানা, পিতা আব্বাছ আলী, আব্বাস আলী, পিতা মৃত মহির, আব্দুল মান্নান পিতা-মৃত আফসার আলী,
উজ্জল হোসেন পিতা আজার আলী সর্বসাং কাঠালবাড়ি নিয়ামতপুর নওগাঁ, উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর কাটা গাছের কিছু অংশ দ্রুত সরিয়ে ফেলা হয়। বর্তমানে অভিযুক্তরা সরকারি খাস জমি দখলেরও চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি সম্পদের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আবেদনকারী দাবি করেন।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত মাসুদ রানা বলেন,গাছ কাটা হয়েছে, এটা সত্য। তবে আমি ব্যক্তিগত স্বার্থে গাছ কাটিনি। আমাদের এলাকায় একটি অবহেলিত মসজিদ রয়েছে। সেই মসজিদের উন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে গাছগুলো কাটা হয়েছিল। পরে বিষয়টি আইনি জটিলতায় পড়লে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। বর্তমানে গাছগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জব্দ করে ভাবিচা ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করে রেখেছেন বলে আমি জানতে পেরেছি। তাকে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্মকর্তার অনুমতি নিয়ে গাছ কাটা হয়েছিল কি না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, আমরা কোনো অনুমতি নিইনি। যেহেতু গাছগুলো মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে কাটা হয়েছিল, তাই অনুমতি ছাড়াই গাছ কেটেছিলাম।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, গাছ কাটার ঘটনা জানার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। কাটা গাছগুলো জব্দ করে ভাবিচা ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। অভিযোগপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর কাছেও প্রেরণ করা হয়েছে।

Recommended

কুড়িগ্রামের গোলাপী বেগমের ৯ মাস ধরে বিধবা ভাতা বন্ধ

কুড়িগ্রামের গোলাপী বেগমের ৯ মাস ধরে বিধবা ভাতা বন্ধ

9 months আগে
তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743