দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৩০, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
in সারাদেশ
A A
0
নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

এম,এ বারী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

​সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা  এসোডো  ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা ও ‘ট্রেডক্রাফট এক্সচেঞ্জ’-এর যৌথ উদ্যোগে পরিচালিত (SWBAL)প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সংস্থার সুবিধাভোগী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

​এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে রোপণের জন্য বিভিন্ন জাতের চারা তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, গাছ মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে। তাই একটি নতুন চারার পরিচর্যা শিশুর মতোই করা প্রয়োজন। আজকের এই ছোট চারাই আগামী দিনে বড় বৃক্ষ হয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিক দিক থেকেও ভূমিকা রাখবে। তাই চারাগুলোর সঠিক যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

​এছাড়াও এসোডোর অর্থ বিষয়ক পরিচালক আজাহার আলী, সংস্থাটির মাঠকর্মী ডেইজি আরা ও সুমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended

ভালুকায় ডিবির অভিযানে দশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার

ভালুকায় ডিবির অভিযানে দশ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি গ্রেফতার

1 year আগে
মহান বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধা

মহান বিজয় দিবসে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধা

9 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743