দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ২:১২, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মে ২৩, ২০২৬
in সারাদেশ
A A
0
নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

এম,এ বারী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

​চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ও ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর যৌথ আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে মে) সকালে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের অংশগ্রহণে আয়োজিত এই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া।

সভায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প সময়ে, অল্প খরচে এবং হয়রানিমুক্ত উপায়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। সভায় উপজেলার ইউনিয়নগুলোতে চলমান গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তি এবং আইনি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও বিচার-বিশ্লেষণ করা হয়। ​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন।সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদ, কসবা ইউনিয়ন পরিষদ ও নেজামপুর ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ (AACO)। সভায় বক্তারা মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য ইউপি সচিব ও হিসাব সহকারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Recommended

ছুটির তিন দিনে ঢাকায় ৩ দলের সমাবেশ

ছুটির তিন দিনে ঢাকায় ৩ দলের সমাবেশ

1 year আগে
গোমস্তাপুরে ট্রাক চাপায় নিহত-১, আহত-২

গোমস্তাপুরে ট্রাক চাপায় নিহত-১, আহত-২

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743