দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৯, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

“দুর্নীতির বরপুত্র” খ্যাত পেলেন কুড়িগ্রাম সদরের খাদ্য গুদামের অতিরিক্ত দায়িত্ব

সেপ্টেম্বর ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
“দুর্নীতির বরপুত্র” খ্যাত পেলেন কুড়িগ্রাম সদরের খাদ্য গুদামের অতিরিক্ত দায়িত্ব
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামে ধান চাল সংগ্রহের অনিয়ম দুর্নীতির মূল হোতা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আশরাফুল আলম পেলেন অতিরিক্ত দায়িত্ব কুড়িগ্রাম সদর খাদ্য গুদাম। দুর্নীতির বরপুত্র খ্যাত হিসেবে খাদ্য বিভাগে সুপরিচিত ওই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তদন্ত কিংবা শাস্তির ব্যবস্থা না করে উল্টো অতিরিক্ত গুদামের দায়িত্ব দেওয়ায় খাদ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেখে কৃষকসহ খাদ্য ব্যবসায়ীদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। বিভাগের তদন্ত কমিটি অভিযুক্ত ওসিএলএসডি আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে শাস্তির ব্যবস্থা না করে উল্টো তাকে পুরস্কৃত করেছে খাদ্যবিভাগ।

সরেজমিনে জানা যায়, চলতি বছরের বোরো ধান সংগ্রহে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আফতাবগঞ্জ মিয়াজীপাড়ার কৃষক মোঃ সফিকুল ইসলাম, মোছাঃ আছমা বেগমের নাম ধান সংগ্রহের নাম লটারিতে উঠলেও সিন্ডিকেট চক্র গুদামে ধান সরবরাহ করে হাতিয়ে নিয়েছেন টাকা। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। এমন পরিস্থিতির শিকার উপজেলার অন্য ইউনিয়নের প্রকৃত কৃষকদের। 

ভুক্তভোগী কৃষকরা বলেন, ইরি-বোরো মৌসুমে উপজেলা কৃষকদের কাছ থেকে সরকারি ধান কেনায় অনিয়ম হয়েছে তেমনিভাবে আসল চাষীদের বাদ দিয়ে তালিকায় নেয়া হয়েছে দরিদ্র ও ভূমিহীনদের।

এমন প্রমাণ পাওয়া যায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আফতাবগঞ্জ সরকার পাড়া গ্রামের মোছাঃ রুজিনা বেগম, মোছাঃ কেলেকভান, মোছাঃ শিমু বেগমের ক্ষেত্রে। এই তিন ব্যক্তির ১০ শতাংশ ভিটেমাটি ছাড়া আর কোনো জমি নাই। আর এসব ব্যক্তিদের নাম কৃষক তালিকায় অন্তর্ভুক্ত করে গোডাউনে ধান দিচ্ছে অসাধু চক্র। বিনিময়ে এসব ব্যক্তিদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে অনেক কৃষক।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল করিম বলেন, ৭-৮ বিঘা জমিতে ধান চাষ করে সরকারিভাবে ধান বিক্রি করতে পারি না। উলিপুর উপজেলার খাদ্য পরিদর্শক কার কাছে কীভাবে ধান নেয়; আমরা আবেদন করেও আমার নাম লটারিতে উঠে না।

চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ছিল ২ হাজার ২৯৪ মেট্রিক টন। ফরিয়া সিন্ডিকেটের মাধ্যমে সংগ্রহ করে ২ হাজার ২৭১ মেট্রিক টন এবং ১ হাজার ৬৭ মেট্রিক টন চাউল থাকলেও তা পুরোপুরি সংগ্রহ হয়েছে বলে জানা যায়। 

কৃষকের ধান সিন্ডিকেট করে লুটপাট করে খাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত মুলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে কুড়িগ্রাম জেলার সচেতন মহল।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হামিদুল ইসলাম জানান, কুড়িগ্রাম সদরে খাদ্য পরিদর্শক না থাকায় মোঃ আশরাফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই সপ্তাহে নতুন খাদ্য পরিদর্শক আসবে, তখন আশরাফুল ইসলাম থাকবে না। এছাড়া বিভিন্ন মিডিয়ায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধান সংগ্রহের নানা অনিয়মের প্রতিবেদন আমার দৃষ্টি গোচর হয়েছে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Recommended

বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় ফুটবলের মহোৎসব

বিএনপি নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকায় ফুটবলের মহোৎসব

1 year আগে
যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন

যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743