দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:৪৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম অন্যান্য

দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে পাঁচবিবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
in অন্যান্য
A A
0
দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে পাঁচবিবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা
Share on FacebookShare on Twitter

মোঃ গোলাম মোরশেদ, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

 ১১ দলীয় ঐক্য জোট পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ৯ই ফেব্রুয়ারি সোমবার বিকেলে প্রচারণার শেষ দিনে স্থানীয় গোহাটা মুক্তমঞ্চে এক স্মরণকালের ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎স্মরণকালের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড সহ সমগ্র উপজেলা পর্যায় থেকে হাজার হাজার মহিলা-পুরুষ নেতাকর্মী ও সমর্থকগণ দলে দলে মিছিল সহকারে এসে জনসভাস্থলে যোগদান করে। তারা দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে জনসভাস্থল। 

‎উক্ত জনসভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের আমির ডঃ সুজাউল করিম।

‎উপজেলা জমায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট -১ আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির মজলুম জননেতা ডঃ ফজলুর রহমান সাঈদ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন, জেলা জামায়েতের কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য ও অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল বাশার, জেলা যুবশক্তি এনসিপির আহ্বায়ক ইমরান হোসেন ও শিবির জেলা কমিটির সভাপতি তারেক হোসেন প্রমুখ।

‎জনসভায় এমপি পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ তার বক্তব্যে জয়পুরহাট-১ আসনের উন্নয়নে এবং চাঁদাবাজ,সন্ত্রাস,দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

‎শেষে এমপি প্রার্থী ডক্টর ফজলুর রহমান সাঈদ ও উপজেলা জামায়াতের আমির ডাঃ রেজাউল করিম এবং উপজেলা জমায়েতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের যৌথ নেতৃত্বে প্রায় ২৫ হাজারের অধিক মহিলা পুরুষ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে স্মরণকালের এক বিশাল নির্বাচনী ঐতিহাসিক গণ মিছিল পাঁচবিবি পৌরশহরের গোহাটা ময়দান থেকে শুরু করে তিনমাথা মোড়, পাঁচমাথা মোড়, থানা রোড ও রেল স্টেশন সড়ক পথ হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Recommended

ভারতের ষড়যন্ত্র রুখে দেয়ার ঘোষণা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের

ভারতের ষড়যন্ত্র রুখে দেয়ার ঘোষণা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের

2 years আগে
ঈদের আগে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ঈদের আগে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

1 month আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743