অনলাইন ডেস্ক :
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সঙ্গে সিসিটিভিতে দেখতে পাওয়া তরুণীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাহসিফ হত্যা মামলায় শনিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।
দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে তরুণীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
প্রকাশিত সিসিটিভির ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীর সঙ্গে উত্তরার একটি বারে যান তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে সেখানে আসেন তাহসিফের বন্ধু দীপ। পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায় সিসি ক্যামেরায়।
আরেকটি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৫১ মিনিটে তারা রেস্টুরেন্ট থেকে বের হন।


