দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৪:৫৮, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জানুয়ারি ১১, ২০২৫
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত শহিদুল ইসলাম (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শহিদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার আনারুল ইসমালের ছেলে। আহতের বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত করেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় আহত শহিদুল ইসলাম সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। তার বুকে গুলি লাগে। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তার বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Recommended

সাবেক আইজিপি শহীদুল ৭ ও মামুন ৮ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি শহীদুল ৭ ও মামুন ৮ দিনের রিমান্ডে

2 years আগে
বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম-লোগো

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743