দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৯, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ০১

সেপ্টেম্বর ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক ০২টি অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ০১
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র পৃথক ০২টি অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ০১টি মোবাইল ফোন, ০২টি মোটরসাইকেল ও ০১ জন আসামী আটক করা হয়। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ০৭টা ১৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২২ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও ০১টি মোটরসাইকেল জব্দ করে।

এছাড়াও, গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের সময় অপর একটি অভিযানে বাখেরআলী বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে ০১ জন আসামী সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে মোঃ হুমায়ুন (২৯) কে ৪১ পিস ভারতীয় ইয়াবা ও ০১টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করে।

জব্দকৃত ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২,৬১,১০০ টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা, ব্যবহৃত মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও ০১টি মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,  পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়।

Recommended

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক- নাইমুল ইসলাম

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক- নাইমুল ইসলাম

1 year আগে
বিশাল জামাত নিয়ে জুমা আদায়ের পর কাকরাইল ছাড়লেন সাদপন্থীরা

বিশাল জামাত নিয়ে জুমা আদায়ের পর কাকরাইল ছাড়লেন সাদপন্থীরা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743