স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে ভোর ৫ টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ফেন্সিডিল সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়,ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। একই সময়ে রঘুনাথপুর বিওপি দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত কার্যক্রমের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
এদিকে চলতি মে মাসে ৫৩ বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪৫ বোতল ভারতীয় মদ,৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,৯৭ বোতল ফেয়ারডিল সিরাপ,৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮৬ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে বিশেষ টহল,চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা।


