দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১০:০৫, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার

অক্টোবর ১২, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সী মণ্ডলের টোলা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর যৌথ আভিযানিক দল।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মণ্ডলের টোলা এলাকার একটি লেবুবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবির চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২ অক্টোবর একই এলাকা থেকে ১১টি ককটেল উদ্ধার করে পুলিশ।

এএসপি তরিকুল ইসলাম বলেন, বিকেলে খবর আসে, মহারাজপুর-মুন্সী মণ্ডলটোলারি একটি লেবু বাগানে ককটেল মজুদ করা হয়েছে। খবর পাওয়ার পর এসআরবির একটি টিম সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পরে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে রাত সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করে। তিনটি বালতিতে মোট ১৭টি ককটেল রাখা ছিল।

তিনি আরও বলেন, ককটেলগুলো কারা কেন রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আতঙ্ক ছড়াতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

Recommended

মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭

মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭

3 months আগে
ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743