দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০৫, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা 

মে ৭, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা 
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। 

বুধবার (৬ মে) সকাল ১১টার সময় শিবগঞ্জ উপজেলা থানার পাশে ডাকবাংলা চত্বরে সিনিয়র সাংবাদিক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে,শিবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করেন। 

বক্তারা,চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তারা বলেন,সাংবাদিকদের উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার কয়েক দিন পার হলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। প্রতিবাদ সভা থেকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ। ঘটনার রাতেই সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রাব্বীসহ দু’জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বক্তারা অভিযোগ করেন,একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। বরং ‘আইওয়াশ’ করতে নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা সতর্ক করে বলেন,দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

Recommended

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের

1 year আগে
ভোট দিয়ে অনুভূতি জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, ‘ঈদ মোবারক’

ভোট দিয়ে অনুভূতি জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন, ‘ঈদ মোবারক’

3 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743