দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৫:৩৮, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিএপি সার মজুদের অভিযোগে অভিযান, দায়সারা জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে ডিএপি সার মজুদের অভিযোগে অভিযান, দায়সারা জরিমানা
Share on FacebookShare on Twitter

এম,এ বারী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারে অবৈধভাবে ডিএপি সার মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে একটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে একটি ব্যবসানপ্রতিষ্ঠানে ৬৪ বস্তা ডিএপি সার মজুদের বিষয়টি উঠে আসে। পরে ব্যবসায়ীকে নামমাত্র ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দাসের নেতৃত্বে নেজামপুর বাজারের মেসার্স ইউসুফ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইউসুফ আলীর বিরুদ্ধে ডিএপি সার অবৈধভাবে মজুদ এবং কৃষকদের কাছে অধিক মূল্যে বিক্রির অভিযোগ ছিল।

অভিযানকালে দোকানে মজুদ করা ৬৪ বস্তা ডিএপি সার পাওয়া যায়। এ সময় সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, এ শুধু দায়সারা জরিমানা করে অভিযান শেষ না করে সারের মজুদ, ক্রয়-বিক্রয় ও মূল্য নির্ধারণের বিষয়টি আরও কঠোরভাবে যাচাই করা প্রয়োজন। কারণ, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হলে এর সরাসরি প্রভাব পড়ে কৃষি উৎপাদন ও কৃষকের ব্যয়ের ওপর। স্থানীয় কৃষকদের দাবি, সার ব্যবসায়ীদের গুদাম ও দোকানে নিয়মিত নজরদারি, মজুদের হিসাব যাচাই এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে শুধু নামমাত্র জরিমানা নয়, বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কৃষকদের ভাষ্য, কৃষি মৌসুমে সারের সংকট বা অতিরিক্ত দামের সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী যেন কৃষকদের জিম্মি করতে না পারে এ জন্য প্রশাসনের অভিযান হতে হবে নিয়মিত, দৃশ্যমান ও কার্যকর। এককালীন অভিযান নয়, ধারাবাহিক তদারকিই পারে সার বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

Recommended

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

1 year আগে
চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তারেক রহমান

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তারেক রহমান

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743