দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১২:৩১, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম বিনোদন

চলে গেলেন প্রবীর মিত্র

জানুয়ারি ৬, ২০২৫
in বিনোদন
A A
0
চলে গেলেন প্রবীর মিত্র

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক :

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীর মিত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ জগতে।

ফুসফুসের জটিলতাসহ বেশকিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করে ছেলে মিথুন মিত্র জানান, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়ে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ছিল প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন এবং ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন।

প্রবীর মিত্র ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পদার্পণ করেন, যা ১৯৭১ সালে মুক্তি পায়। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কয়েকটি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেন, তবে পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবনে তিনি প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করেছেন।

১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয়। তবে, একুশে পদক বা স্বাধীনতা পদক অর্জন করতে পারেননি তিনি। প্রবীর মিত্রের সর্বশেষ সিনেমা ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বৃদ্ধাশ্রম’।

Recommended

সিংড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

সিংড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

2 years আগে
আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

আজ সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743