দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৫:০২, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

গোদাগাড়ীতে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

জুন ২০, ২০২৬
in সারাদেশ
A A
0
গোদাগাড়ীতে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
Share on FacebookShare on Twitter

মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কৌশলে শরীরে লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার সিজার আহম্মেদ নয়ন (২৫) এবং আমরুল মৃধা (৫০)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ হেরোইন রাজশাহীতে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপালপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক দুই ব্যক্তি তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সামনে তারা নিজেদের দুই পায়ের রানে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা দুটি পলিথিন প্যাকেট বের করে দেয়। উদ্ধারকৃত প্যাকেট দুটিতে মোট ১৮৮ গ্রাম হেরোইন পাওয়া যায়।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী অঞ্চলের বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল। তারা মাদক পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে শরীরের গোপন স্থানে মাদক লুকিয়ে বহনের কৌশল ব্যবহার করত।

র‍্যাব-৫ আরও জানায়, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Recommended

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস ও প্রাসঙ্গিকতা

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস ও প্রাসঙ্গিকতা

1 year আগে
নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণ, আটক ১

নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণ, আটক ১

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743