দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:৪০, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

খেলতে গিয়ে নিখোঁজ ২ শিশু শিক্ষার্থীর লাশ মিললো রাতে নালার পানিতে

জুলাই ৬, ২০২৬
in সারাদেশ
A A
0
খেলতে গিয়ে নিখোঁজ ২ শিশু শিক্ষার্থীর লাশ মিললো রাতে নালার পানিতে
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় নালার পানি থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে তাদের লাশ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মোঃ নূর হোসেনের মেয়ে মোছাঃ লুসি খাতুন (৯) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের মোঃ আনিছুর রহমানের মেয়ে মোঃ আরশি আক্তার (৮)। তারা আপন চাচাতো বোন বলে জানা গেছে।

লুসি ও আরশি দুই জনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রবিবার স্কুল থেকে ফিরে বিকালে খেলার উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাতে পার্শ্ববর্তী একটি নালার পানিতে তাদের লাশ ভেসে ওঠে।

নিহত দুই শিশুর চাচি মোছাঃ হাসিনা বেগম জানান, রবিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকালে একসঙ্গে খেলতে বের হয় লুসি ও আরশি। সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনও সন্ধান মেলেনি।

পরে রাত সাড় ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহসান মিন্টু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাইম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recommended

অর্পিত সম্পত্তি আইনেও পরিবর্তন আসছে : ভূমিমন্ত্রী

অর্পিত সম্পত্তি আইনেও পরিবর্তন আসছে : ভূমিমন্ত্রী

2 years আগে
২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743