দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১:০২, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রাম পৌরসভার সার্ভেয়ারের বিরুদ্ধে ভূমি জরিপের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

অক্টোবর ২৮, ২০২৫
in সারাদেশ
A A
0
কুড়িগ্রাম পৌরসভার সার্ভেয়ারের বিরুদ্ধে ভূমি জরিপের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলা সদর উপজেলার পৌরসভাধীন সরকারি ভূমি জরিপে কোন প্রকার অর্থ আদায়ের নিয়ম না থাকলেও কুড়িগ্রাম পৌরসভার সার্ভেয়ার রূপলাল রবিদাস ভূমি জরিপে ‘পৌরসভা ফি’- নামে দীর্ঘদিন থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে কুড়িগ্রাম পৌর প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল ২৬ অক্টোবর রোববার কুড়িগ্রাম পৌরসভারধীন কালি বকসী (৬ নং ওয়ার্ড) ভেলাকোপা গ্রামের মৃত সহিদুল ইসলামের পূত্র মোঃ বিপ্লব মিয়া এ অভিযোগ করেন। এর আগে গত বৃহস্পতিবার ওই গ্রামেরই স্থানীয় গ্রামবাসী সংশ্লিষ্ট বিষয়ে রূপলাল রবীদাসের বিরুদ্ধে পৌরসভা এলাকায় অবৈধ ভাবে বহুতল ভবন নির্মাণের প্লান পাশ, একই জমি বারবার পরিমাপ করে ভিন্ন ভিন্ন সার্ভে রিপোর্ট প্রদান, অনেক সময় ভূমি জরিপ করে বাদী- বিবাদী উভয় পক্ষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করে সার্ভে রিপোর্ট না দিয়ে হয়রানি এবং সর্বপরি ‘পৌরসভা ফি’ নামে অবৈধ ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে পৌর প্রশাসককের চেম্বারে গিয়ে সরাসরি সাক্ষাতে অভিযোগ করে।

অভিযোগকারীরা ‘পৌরসভা ফি’ নামে অবৈধ অর্থ আদায় এবং সেই অর্থ কোথায় যায় কি হয় জানতে চেয়ে পৌরসভার সার্ভেয়ার রূপলালের বিরূদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয় একই সাথে এতিম বিপ্লব মিয়ার বসতবাড়ি পরিমাপের নামে ‘পৌরসভা ফি’ নামে ৭ হাজার ২ শত টাকা গ্রহন করে ভূমি জরিপের প্রতিবেদন না দেয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গহনেরও জোর দাবী জানায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম পৌর প্রশাসক হুসাইন মোহাম্মদ হাই জকি উপস্থিত এলাকাবাসীর সামনে সার্ভেয়ার রূপলালকে বিপ্লব মিয়ার ভূমি জরিপে প্রতিবেদনটি দেয়ার নির্দেশ দিলেও ৪ দিন পার হয়ে গেলেও অদ্যাবধি দেয়া হয়নি।

এলাকাবাসীর সাক্ষাতকারের সময় কুড়িগ্রাম পৌর প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ মতে পৌরসভাধীন সরকারি জমি ব্যতিত অন্যকোন জমি পরিমাপ করার বিধান নেই সেখানে বে- সরকারি জমি পরিমাপ ও প্রতিবেদন দেয়ার বিষয় এবং একই সাথে জরিপের নামে ‘পৌরসভা ফি’- নেয়ার বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন, সার্ভেয়ার রূপলালের বিরূদ্ধে তিনি অনেক অভিযোগ শুনেছেন ব্যবস্থা নিবেন।

মোঃ বিপ্লব মিয়ার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তার পৈত্রিক ভিটার সাড়ে ৭ শতক জমির মধ্যে ৩ শতক জমি মোঃ গোলাম রব্বানী নয়ন নামের এক প্রভাষক অবৈধভাবে দখল করে নেয় এবং পৌরসভার অনুমতি না নিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। 

কাজ বন্ধ এবং একই সঙ্গে উক্ত জমি জরিপের জন্য বিপ্লব মিয়া কয়েক দফায় পৌর কর্তৃপক্ষকে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে পৌরসভার সার্ভেয়ার রূপলাল রবীদাস ‘পৌরসভা ফি’- নামে ৭ হাজার ২ শত টাকা আদায় করে এবং মাঠ পর্যায়ে গিয়ে জরিপ কাজ চালায়। জরিপ শেষে জরিপ প্রতিবেদন দেয়ার কথা থাকলেও প্রতিবেদন না দিয়ে বিপ্লবকে ঘুরাতে থাকে। 

অপরদিকে বিপ্ববের জমি দখলকারী প্রভাষক মোঃ গোলাম রব্বানী নয়ন ভিতরে- ভিতরে উক্ত জমিতে বহুতল ভবন নির্মাণে পৌরসভার অনুমতি নেয়ার জন্য অবৈধ চেষ্টা চালায়। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে পৌর প্রশাসকের কাছে গিয়ে সরাসরি অভিযোগ করে এবং একই সাথে যতক্ষণ পর্যন্ত উক্ত ভুমি জরিপের প্রতিবেদন দেয়া না হয় ততোক্ষণ পর্যন্ত উক্ত জমিতে বহুতল ভবন নির্মাণের অনুমতি না দেয়ার অনুরোধ জানিয়ে রূপলালের বিরূদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করে।

এদিকে কুড়িগ্রাম পৌর প্রশাসক এলাকাবাসীক জানান, বহুতল ভবন নির্মাণের জন্য প্লান পাশে প্রভাষকের আবেদনে তিনি তেমন ভুল দেখছেন না। বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া যায় কি না বিষয়টি তিনি দেখছেন। কোন ব্যত্যয় ঘটলে তিনি আদালতের সরনাপন্ন হওয়ার পরমর্শ দেন।

Recommended

পশু হাসপাতালে গভীর রাতে সম্পদ পাচারের সময় কর্মকর্তা সহ ৭জন জনতার হাতে অবরুদ্ধ

পশু হাসপাতালে গভীর রাতে সম্পদ পাচারের সময় কর্মকর্তা সহ ৭জন জনতার হাতে অবরুদ্ধ

5 months আগে
আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের

আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743