দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
বিকাল ৫:৩৬, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক

এপ্রিল ২১, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় দুই বছরের শিশু আয়েশা হত্যা মামলার তিন দিন পার হলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির বাধার মুখে পড়েছেন স্থানীয় তিন সাংবাদিক। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলার সাংবাদিক সমাজ।

জানা গেছে, গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়েশা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি শনাক্ত করতে পারেনি পু‌লিশ। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা মোঃ মহিউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি দৈনিক কালবেলার ‌চিলমারী প্রতিনিধি এস এম রাফি, দৈনিক সমকালের প্রতি‌নি‌ধি মোঃ রিয়াদুল ইসলাম এবং দৈনিক ইনকিলাব প‌ত্রিকার প্রতিনিধি মোঃ ফয়সাল হকের কাজে বাধা দেন।

অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ বিষয়ে দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ রিয়াদুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ওই ব্যক্তি এসে তাদের ওপর চড়াও হন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।

দৈনিক কালবেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, সংবাদ সংগ্রহের সময় হঠাৎ এসে আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তি‌নি। এসময় সাংবাদিক সমাজকে হেয় করে কথা বলেন। স্বাধীন সাংবাদিকতায় এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।

এদিকে, অভিযুক্ত মোঃ মহিউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, শিশু হত্যার ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়েও খোঁজ নেওয়া হবে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার টিউটর বলেন, সাংবা‌দিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অসংগ‌তি তুলে আনেন। দেশের স্বার্থে জা‌তির স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবা‌দিকতায় সবার সহযো‌গিতা করা উচিত। কিন্তু তা না করে যদি স্বাধীন সাংবা‌দিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়, তাহলে সে‌টি খুবই নিন্দনীয়। ঘটনা‌টির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃ‌ষ্টি কামনা কর‌ছি।

Recommended

ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

2 years আগে
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট

12 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743