দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সন্ধ্যা ৭:১৯, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

মে ২৩, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

যেখানে সারা দেশে নদ-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছে সরকার, সেখানে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালিরহাট বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে আধা পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে স্থানীয়রা বাঁধা দিলে উভয় পক্ষের মাঝে উত্তেজনার তৈরি হয়। পরে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর গত ২১ মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার কালিরহাট বাজারের পাশ দিয়ে বয়ে গেছে দুধকুমার নদ। নদের ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে “কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ৫ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৫৪১.৬০ টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করে কুড়িগ্রাম পাউবো। ওই বাজার সংলগ্ন বাঁধের উপর একটি আধা পাকা ঘর নির্মাণ করেন খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী। তিনি পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত জশমত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ আমিনুল প্রামানিক, মোঃ নজরুল ইসলাম ও মোঃ রাজু মিয়া অভিযোগ করে বলেন, আমরা কালিরহাট বাজারের আশ পাশের বাসিন্দা। এই বাজার, ফসলি জমি, বসত ভিটাসহ নদী ভাঙন রোধে সরকার এই বাঁধ নির্মাণ করে। কিন্তু বাঁধের জায়গা দখল করে প্রায় ২ শতাংশ জমির উপর একটি আধা পাকা ঘর নির্মাণ করে খলিলুর রহমান নামে ওই ব্যক্তি। এতে আগামী বর্ষায় এই বাঁধ ভেঙে বাজারসহ অন্যান্য স্থাপনা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। তাই এই অবৈধ ঘর উচ্ছেদ করতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

পাউবোর জমিতে ঘর নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে মোঃ খলিলুর রহমান জানান, জায়গাটা আমাদের পৈত্রিক সম্পত্তি ছিলো আমার ছোট ভাই মোঃ সাত্তার আলীর একটি ঘর ছিলো। কুড়িগ্রাম পাউবো যখন বাঁধ নির্মাণ করে তখন আমাদের এই জমি অধিগ্রহণ করা হয়। জায়গাটি ফাঁকা থাকায় আমি ঘর তুলছি। সরকার ঘর ভেঙে নিতে বললে আমরা ঘর ভেঙে ফেলবো।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম বাবু জানান, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। অবৈধ উপায়ে সরকারি জায়গা দখল করুক তা আমি চাই না। প্রয়োজনে সরকারের কাছ থেকে অনুমতি কিংবা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করুক।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মুন্না হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে পাউবোর জায়গায় ঘর তুলতে নিষেধ করা হয়েছে। বিষয়টি ভূরুঙ্গামারীর এসিল্যান্ড মহোদয়কে দেখতে বলা হয়েছে। এর পরেও তারা ঘর না সরালে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

Recommended

রাজশাহীতে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক

রাজশাহীতে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক

5 months আগে
জাতীয় নাগরিক পার্টির আয়োজনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

জাতীয় নাগরিক পার্টির আয়োজনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743