দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:০৫, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে দু’দফা বন্যায় ফসলের ক্ষতি ৩১৪ কোটি টাকা

জুলাই ১৩, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে দু’দফা বন্যায় ফসলের ক্ষতি ৩১৪ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে, যার মধ্যে দেড়শ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে জেলার ২ হাজার ৭৫২ কৃষকের প্রায় ৩১৪ কোটি ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটল, জালি কুমড়া, লাউ, কাঁকরোল (কদুয়া), চিচিঙ্গা, বেগুন, মরিচ, করলা ও শসার আবাদ। এসব সবজির অনেক ক্ষেতই সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

চলতি খরিপ মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৩২ হাজার ৬৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে ৪৯৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭৪৪ দশমিক ৭২ মেট্রিক টন মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে। কিছু কৃষক উৎপাদন খরচের অংশবিশেষ তুলতে পারলেও অধিকাংশ সবজি চাষি বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার কৃষক মোঃ মজিবর রহমান বলেন, ৯ শতাংশ জমিতে পটল চাষ করেছিলাম। বন্যা আর বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। ধারদেনা করে আবাদ করেছিলাম, এখন সব শেষ।

একই এলাকার কৃষক মোঃ শামছুল আলম বলেন, ৫০ শতাংশ জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে পটল চাষ করেছি। অর্ধেক বিক্রি করতে পারলেও বাকি ফসল নষ্ট হয়েছে। বাজারে দামও কম ছিল, তাই খরচই উঠবে না।

কৃষক মোঃ রোস্তম আলী বলেন, লাউ, পটল, ঝিঙা ও মরিচের আবাদ করেছি। সবই নষ্ট হয়েছে। তারপরও ঝুঁকি নিয়েই নতুন করে সবজি চাষের প্রস্তুতি নিচ্ছি।

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের কৃষক মোঃ নওশাদ আলী বলেন, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নতুন করে চাষ শুরু করব। সরকার সহযোগিতা করলে আমাদের জন্য অনেক উপকার হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মেহেদী হাসান বলেন, অতিবৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। পরে সরকার থেকে যদি কোনো সহযোগিতা করা হয়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব।

Recommended

গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন

2 years আগে
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743