দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
ভোর ৫:০৬, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামে উপজেলা বিএনপির শীর্ষ পদে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি কর্মকর্তা 

অক্টোবর ১৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামে উপজেলা বিএনপির শীর্ষ পদে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি কর্মকর্তা 
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক। এ ছাড়াও ঘোষিত কমিটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক, সরকারি কলেজের শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে ২০ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান হাসু এবং সদস্য সচিব পদে রয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান মুকুল। 

এ ছাড়াও পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার মোঃ তহিদুল হককে সদস্য হিসেবে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিজীবী হয়ে রাজনৈতিক দলে যোগদান চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন ও অসদাচরণ। জড়িতরা অবিলম্বে পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫ (১) এ বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারী কোনও রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে কোনোভাবে যুক্ত হতে বা কোনও প্রকারে অংশগ্রহণ বা সহযোগিতা করতে পারবেন না। এর লঙ্ঘন অসদাচরণ বলে গণ্য হবে বলে বিধিমালায় বলা হয়েছে।

এদিকে ২০ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রধান দুই পদসহ ছয়টি পদে ছয় জন সরকারি কর্মচারীকে স্থান দেওয়ায় স্থানীয় বিএনপিতে সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে করে সরকারি দায়িত্ব পালনে অবহেলার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন সংগঠনটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান বলেন, ‘দুই বছর পর কমিটি দেওয়া হলো। কিন্তু দলীয় গঠনতন্ত্র এবং সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আহ্বায়ক ও সদস্যসচিবসহ ছয় জন সরকারি চাকরিজীবীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। দুঃসময়ে রাজপথে তাদের কোনও ভূমিকা ছিল না। তারা চাকরি করেছেন নাকি আন্দোলন-সংগ্রাম করেছেন? এখনও তারা চাকরি করবেন নাকি সংগঠন করবেন? এই কমিটি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন। তারা সন্তুষ্ট না। মূলত জেলা আহ্বায়ক ও সদস্যসচিবের আশীর্বাদপুষ্টদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কেন্দ্রে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। নেতাকর্মীরা কেন্দ্রের সিদ্ধানের অপেক্ষায় রয়েছে।’

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক ও রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান হাসু বলেন, ‘আমি ও আমার সদস্য সচিব চাকরি ছেড়ে দেবো। আপনারা চিন্তা করবেন না। আগামীকাল চাকরিতে ইস্তফা দেওয়ার কাগজ পেয়ে যাবেন।’

তবে এ ব্যাপারে সদস্য সচিব ও আরেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান মুকুল তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত জানাননি। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে পরে কথা বলবো।’

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে দলীয় পদে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনও কাগজপত্র পাইনি। সরকারি শিক্ষকদের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করা হবে।’

কমিটিতে সদস্য পদে স্থান পাওয়া অগ্রণী ব্যাংক ফুলবাড়ী উপজেলা শাখার সিনিয়র অফিসার মোঃ তহিদুল হক দলীয় পদে থাকার বিষয়টি স্বীকার করলেও ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।

অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম অঞ্চলের প্রধান মোঃ আহসান হাবিব সরকার বলেন, ‘প্রবিধান অনুযায়ী কোনও সরকারি কর্মচারী রাজনৈতিক দল কিংবা ব্যবসা-বাণিজ্যে যুক্ত থাকতে পারবেন না। আমাদের ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recommended

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

2 years আগে
ঈদের আগে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ঈদের আগে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

5 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743