দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ১১:৫৬, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কুড়িগ্রামের উলিপুর থানার ওসিকে আদালত অবমাননার অভিযোগে তলব

আগস্ট ১৪, ২০২৬
in সারাদেশ
A A
0
কুড়িগ্রামের উলিপুর থানার ওসিকে আদালত অবমাননার অভিযোগে তলব
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারে অবহেলা ও গাফিলতির অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ নাজমুল হক এ আদেশ দেন। আদালতের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক।

আদালত সূত্র জানায়, এনআই অ্যাক্টের একটি মামলায় উলিপুরের বাসিন্দা পুলিশ কনস্টেবল জাহিদ হাসানকে গত ১৬ ফেব্রুয়ারি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি পলাতক থাকায় উলিপুর ও লালমনিরহাটের ঠিকানা উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানাটি তামিলের দায়িত্ব দেওয়া হয় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে।

আদালতের আদেশে বলা হয়, পরোয়ানা কার্যকর করতে ওসি ‘অবহেলা ও গাফিলতি’ দেখিয়েছেন। এ কারণে আদালতের কাজে অসহযোগিতা, আদালত অবমাননা এবং অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে কেন আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে।

আদেশের অনুলিপি রংপুর রেঞ্জের ডিআইজি ও কুড়িগ্রামের পুলিশ সুপারের কাছেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মামলাটি অর্থসংক্রান্ত। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তিনি বাড়িতে না আসায় তাকে গ্রেফতারে কিছুটা বিলম্ব হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের (৩০ আগস্ট) আগেই তাকে গ্রেফতার করা হবে।

Recommended

ডাকসু নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ীর কৃতি সন্তান মুশফিকুজ্জামান বিজয়ী

ডাকসু নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ীর কৃতি সন্তান মুশফিকুজ্জামান বিজয়ী

11 months আগে
শীতকালে টক দই খেলে কী হয়?

শীতকালে টক দই খেলে কী হয়?

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743