দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৮:০৪, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

নভেম্বর ২৫, ২০২৬
in সারাদেশ
A A
0
কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রাম জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বয়স্করা। ঠান্ডার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। পাশাপাশি ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে দিনমজুর, ভ্যানচালক ও কৃষকদের ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে। শীতের কারণে কৃষিকাজেও ব্যাঘাত ঘটছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষক মোঃ নওশাদ আলী (৬৫) বলেন, শীতের কারণে জমিতে নিরানি দিতে পারছেন না। ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় বুধবার জমিতে যাননি তিনি।

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘হামরা গরিব মানুষ, কাজোত না গেই খামো কি। এলাও গরম ছাওয়া পাওয়া কাপড় কিনবের পাই নাই, টাকা নাই। ঠান্ডা তো বারবের লাগছে।’

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধরলার পাড় এলাকার মোঃ খলিল মিয়া (৬০) বলেন, ‘খুব ঠান্ডা বাসাসে বের হওয়া যায় না। কাম তো করা লাগবে তাই করতে যাই।’

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোঃ রবিউল ইসলাম (৩৪) জানান, তাঁর সন্তানের তিন দিন ধরে গলাব্যথা ও জ্বর। চিকিৎসা নেওয়ার পরও এখনো সুস্থ হয়নি।

অন্যদিকে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক মোঃ আহসান হাবিব (৫৫) বলেন, সকালে ভাড়া নিয়ে শহরে আসতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। শীতে হাত-পা জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

Recommended

১১ কেজি গাঁজাসহ  স্ত্রী আটক, স্বামী  পলাতক

১১ কেজি গাঁজাসহ  স্ত্রী আটক, স্বামী  পলাতক

2 years আগে
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

12 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয় : প্লট : ৩৫/২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743