দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ১:৫২, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মার্চ ৬, ২০২৬
in জাতীয়
A A
0
ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বর্তমানে গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমান কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে সেখানেই পুলিশি পাহারায় রাখা হয়েছে।

আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়। পরে একই দিন বিকেলে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, হাবিবুর রহমান এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান লিখিতভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একটি জবানবন্দি দিয়েছেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, অভিযুক্ত ব্যক্তি যদি শেষ পর্যন্ত জীবিত থাকেন, তাহলে তার দেওয়া এই ‘মৃত্যুকালীন ঘোষণা’ সরাসরি আইনি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। সাধারণত মৃত্যুর পূর্বে দেওয়া এ ধরনের জবানবন্দি সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটলে বিশেষ সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত অবস্থায় শিক্ষিকার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। পরদিন বৃহস্পতিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Recommended

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ

2 years আগে
আগরতলা অভিমুখে চলছে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ

আগরতলা অভিমুখে চলছে বিএনপির ৩ অঙ্গসংগঠনের লং মার্চ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743