দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ৮:৪১, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

অসহায় মা-হারা শিশুর পাশে দুর্গাপুর ইউএনও উম্মে হাবিবা

আগস্ট ১২, ২০২৬
in সারাদেশ
A A
0
অসহায় মা-হারা শিশুর পাশে দুর্গাপুর ইউএনও উম্মে হাবিবা
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী : 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে এক অসহায় ও মা-হারা শিশুর পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং তাদের ২ বছরের শিশুসন্তান সিন্থিয়া শারীরিকভাবে হাঁটতে ও চলাফেরা করতে পারে না। মাতৃহীন শিশুটির এই কষ্টের কথা স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদের মাধ্যমে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার।

সংবাদ পেয়েই বুধবার সকালে সরাসরি শিশুটিকে দেখতে তাদের বাড়িতে ছুটে যান ইউএনও। শিশুটির বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ ৫,০০০ টাকা, খাদ্যসামগ্রী এবং ফলমূল তুলে দেন।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা বলেন, “সকালে শিশুটিকে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের সচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন, তাই পরিবারটিকে উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, দুর্গাপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন এই কর্মকর্তা। সাধারণ মানুষের পাশে থেকে নিরলস সেবা দিয়ে বর্তমানে তিনি উপজেলাজুড়ে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Recommended

তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তারুণ্যর উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

2 years আগে
ফ্রিজে প্রসব রাখা হয় তিন বছর ধরে লাইসেন্সবিহীন  ক্লিনিকে, হাতেনাতে ধরেও নেই ব্যবস্থা

ফ্রিজে প্রসব রাখা হয় তিন বছর ধরে লাইসেন্সবিহীন  ক্লিনিকে, হাতেনাতে ধরেও নেই ব্যবস্থা

9 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743