দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
দুপুর ২:৩০, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

অডিটোরিয়াম ভাড়া পরিশোধ না করায় এনসিপিকে নোটিশ দিল কুড়িগ্রাম পৌরসভা

মার্চ ৩, ২০২৬
in সারাদেশ
A A
0
অডিটোরিয়াম ভাড়া পরিশোধ না করায় এনসিপিকে নোটিশ দিল কুড়িগ্রাম পৌরসভা
Share on FacebookShare on Twitter

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম পৌরসভার অডিটোরিয়াম ব্যবহারের ভাড়া পরিশোধ না করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখাকে চিঠি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

রোববার (০২ মার্চ ২০২৬) পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখা পৌর অডিটোরিয়াম এক দিনের জন্য ব্যবহার করে। নির্ধারিত ভাড়া বাবদ ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ১১ হাজার ৫০০ টাকা পরিশোধের কথা থাকলেও এখনো অর্থ জমা দেওয়া হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে মৌখিকভাবে জানানো হলেও বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। তাই পত্র প্রাপ্তির পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিয়ে জমাদানের রসিদ পৌরসভায় দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পৌরসভার হিসাব শাখা সূত্রে জানা গেছে, অর্থ জমা দেওয়ার জন্য হিসাবের নাম ‘প্রশাসক, কুড়িগ্রাম পৌরসভা’ এবং হিসাব নম্বর ১০৪৮০, পুবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে এনসিপি জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অডিটোরিয়াম ব্যবহারের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ভাড়া ও ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক।

Recommended

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

4 weeks আগে

কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, টিকিট ছাড়াই করা যাচ্ছে ভ্রমণ

2 years আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743