দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৪২, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী  তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জে ৫০০ পরিবার পেল ত্রাণ

সেপ্টেম্বর ২০, ২০২৬
in সারাদেশ
A A
0
বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী  তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জে ৫০০ পরিবার পেল ত্রাণ
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া, জর্দারপাড়া ও তেলীপাড়ায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বন্যাকবলিত পরিবারগুলোর মধ্যে চাল বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।

ত্রাণ বিতরণকালে শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহাঃ নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সহসভাপতি কামাল উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিউর রহমান রায়হান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অসিম আলী এবং উজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত  শহিদ  বলেন, বন্যার পানিতে অনেক পরিবারের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা সাময়িকভাবে হলেও তাদের খাদ্যসংকট মোকাবিলায় সহায়তা করবে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।

Recommended

চলমান ধর্ষন ও ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

চলমান ধর্ষন ও ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

2 years আগে
শেষ বয়সে এসেও ৬ সন্তানের জননী বেগম কে দেখার মতো নেই কেও 

শেষ বয়সে এসেও ৬ সন্তানের জননী বেগম কে দেখার মতো নেই কেও 

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743