দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
সকাল ১১:১৪, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ যাত্রীকে দেশে ফেরালো বিজিবি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
in সারাদেশ
A A
0
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ যাত্রীকে দেশে ফেরালো বিজিবি
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান : 

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশী যাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি)। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫ টার সময় বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট হতে ১২ জন যাত্রীসহ ০১টি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় নৌকায় থাকা মোঃ ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন বলে জানা যায়। 

এরপর ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বাখেরআলি বিওপি ও ফরিদপুর বিওপি কমান্ডারদের’কে আনুমানিক ৫:৫০ ঘটিকায় ফোনে জানায় যে, বাংলাদেশী নৌকা ডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশী যাত্রীকে (পুরুষ-০৪ জন, মহিলা-০৩ জন ও শিশু-০৩ জন) বিএসএফ সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে। 

পরবর্তীতে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধারকৃত যাত্রীদের দ্রুততম সময়ে পরিবারের কাছে দেশে ফেরত আনার লক্ষ্যে রাত ৯টা ৫৫ মিনিটের সময় কোম্পানী কমান্ডার পর্যায়ে ফরিদপুর  বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিকট আত্নীয় মোঃ ইসমাইল হোসেন এর নিকট সকলকে হস্তান্তর করা হয়েছে। 

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন,মোঃ রাসেল (২৬),মোঃ ইব্রাহিম (৫০),সওদাগর (৪০),মোঃ ইব্রাহিম (৬০),সখিনা (৪৫),নিলুফা (৩৫),তানিয়া (২২) এবং তার ২০দিন বয়সী শিশু সন্তান,সানাউল্লাহ (৯),আল আমিন (৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর বকরীপাড়া এলাকায়।

এছাড়া, একই গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৬০) নামে ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

Recommended

চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

6 days আগে
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, পুলিশ হেফাজতে স্বামী

1 year আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743